দোহারে করোনা আতঙ্ক উপেক্ষা করে ঈদ আনন্দ

রাহাত মামুনঃ ঢাকার দোহার উপজেলার দুবলী বাজার এলাকা থেকে আড়িয়াল বিল সংলগ্ন রাস্তায় সোমবার (২৫ মে) ঈদের দিন ও পরদিন বিকেল থেকে ঈদ আনন্দে মুখরিত দর্শনার্থীদের সমাগম ছিলো চোখে পড়ার মত।
মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, বিকেল হলেই কেউ রিক্সায় আবার কেই ইজিবাইক, মটরসাইকেল নিয়ে চলে আসেন দুবলী বাজার এলাকায়। এসময় দোহারের দুবলী বাজার থেকে নবাবগঞ্জ এর মরিচপট্টি এলাকা পর্যন্ত সম্পুর্ন রাস্তায় ছিল বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
এক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হয় এমন জনসমাগম। কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা ঘুরতে বের হয়েছে।

নিজামউদ্দীন নামে একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে বের হয়েছি একটু হাটাহাটি করার জন্য, ভেবেছিলেন এইদিকে খোলামেলা কিন্তুু এখানে আসার পরে দেখি ধারনার তুলনায় এখানে জনসমাগম অনেক বেশি।
রাতুল নামে আরো এক যুবক বলেন, বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিতে এসেছিলাম। এখানে অনেক ভিড়। তাই চলে যাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন যতই তৎপর থাকুক সাধারন মানুষ যদি সচেতন না হয় তবে দোহার-নবাবগঞ্জের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই সকলের উচিৎ সচেতন হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *