সিংগাইরে ৪র্থ শ্রেণি ছাত্র নিখোঁজ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকার ৪র্থ শ্রেণির প্রনয় বসাক(১০) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার বকচর গ্রামের ৮ নং ওয়ার্ড থেকে এ ঘটনা ঘটে। নিখোঁজ প্রনয় বসাক (১০) উপজেলার সিংগাইর পৌরসভা ৮নং ওয়ার্ডের বকচর গ্রামের প্রদীপ বসাকের ছেলে। এ ব্যাপারে সিংগাইর থানায় সোমবার(২০ই এপ্রিল)জিডি করা হয়েছে যার নং-৬০৩।
পারিবারিক সুত্রে জানা যায়,প্রনয় বসাক(১০) সিংগাইর ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। গায়ের রং শ্যামবরন। পরানো ছিল গোল গলা ডোড়া কাটা গেঞ্জি ও জিন্সের হাফ প্যান্ট। উচ্চতা ৩ফুট ৬ ইঞ্চি।এমনকি বাড়ির নাম ঠিকানা সব বলতে পারে। প্রনয় বসাকের বন্ধু কিছু দিন আগে প্রাইমারি স্কুল থেকে ১টি খরগোস পেয়ে তাকে দিয়ে ছিল। রবিবার(১৯ই এপ্রিল)বিকালের যে কোন সময় খরগোস টি বাড়িতে থেকে বের হয়ে যায়। পরে প্রনয় বসাক(১০)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খরগোসটি খুঁজতে গেলে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি ও আত্বীয় স্বজনদের জানানোর পর না পাওয়াতে সোমবার(২০ই এপ্রিল) থানা জিডি করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রকে পাওয়া যায়নি । খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে ০১৭২৩৮৪৪২৫০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *