কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধঃ ঢাকার কেরানীগঞ্জে নতুন করে কেন্দ্রীয় কারাগারের ১ কারারক্ষী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ স্বাস্থ্যকর্মীসহ ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৪জনে। এদের মধ্যে এই প্রথম কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী যিনি করোনায় আক্রান্ত হয়েছে যার বয়স ২৮ বছর। করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীর বয়স ৪০বছর।
তার বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায়। একই ইউনিয়নের খেজুরবাগ এলাকার এক নারী করোনায় আক্রান্ত হয়েছে যার বয়স ৪১বছর এবং চরমীরেরবাগ এলাকার এক যুবকের করোনা শনাক্ত হয়েছে যার বয়স ২০বছর।
এছাড়া এই ইউনিয়নের চুনকুটিয়া জিয়ানগর এলাকার ৬০বছরের একজন বয়স্ক লোকও করোনায় আক্রান্ত হয়েছে। জিনজিরা ইউনিয়নের হাউলী গ্রামে ২৮বছরের একজন এবং একই ইউনিয়নের আমিরাবাগ এলাকার ৩২বছরের অপর একজন করোনায় আক্রান্ত হয়েছে।
অন্যদিকে তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা গ্রামে ২৫বছরের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন এতথ্যটি নিশ্চিত করেছেন।
