শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত দুলাল দাসের পরিবারের পাশে ওয়ালটন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত দুলাল দাসের  পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। নিহত দুলাল দাসের কেনা টেলিভিশনের বকেয়া কিস্তির টাকা মওকুফের পাশাপাশি তার পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের শিবরামপুর কন্টকপাড়া এলাকায় ওয়ালটন প্লাজা-গালিমপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নিহত দুলাল দাসের স্ত্রী ঝুনু রানী দাস এবং তার দুই ছেলে জয় দাস ও আসিক দাসের কাছে কিস্তির টাকা মওকুফের বিষয়টি নিশ্চিত করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ শাকিল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল হক এবং ওয়ালটন প্লাজা গালিমপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মতিন।

এ ছাড়া বারৈখালী ইউনিয়নের শেখ মোহাম্মদ হাফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য মো. রাজিব শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ক্রেতার পরিবারের প্রতি মানবিক সহায়তার অংশ হিসেবেই বকেয়া কিস্তি মওকুফ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়ালটন থেকে কিস্তিতে পণ্য কিনে যদি কেউ মারা যায় তার পরিবার একই সুবিধা পাবেন বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *