নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বিশাল ঘোষ (১৬) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বরিবার সকালে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা।
তিনি নিহত বিশাল ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অকালেই একটি সম্ভাবনাময় প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এ শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। বিশালের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, সাংবাদিক তানজিম ইসলাম, সাকিব হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ: গত শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে বিশাল তার কয়েকজন বন্ধু এবং এলাকার বড় ভাইয়ের সঙ্গে জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষ করার পর বন্ধুদেও সাথে বিশাল গোসল করতে নেমে নিখোঁজ হয়, পরে খোঁজাখুঁজি পরে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
