দোহারে বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে ঢাকার দোহার পৌরসভায় বৃক্ষরোপণ ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দিনব্যাপি পৌরসভার নিকড়া এলাকায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করাসহ রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুরের ফলক উন্মোচন করেন।

বৃক্ষরোপণ উদ্বোধন কর্মসূচিতে আম, কাঁঠাল, শেগুন, জাম, চালতা, জলপাই, কদবেল, নারিকেল গাছের চারাসহ কয়েক প্রজাতির গাছ রোপণ করা হয়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বানাঘাটা, চরবটিয়া, নারিশা পশ্চিমচর, কার্তিকপুর থেকে চরপুরুলিয়া, শিলাকোঠা, চরকুশাই এলাকার আরএইচডি ও আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি খন্দকার আবু আশফাক।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাজু আলম, তানভির কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার তানভির আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *