শ্রীনগরে বেগম খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে লিফলেট ও নগদ অর্থ বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের উদ্যােগে লিফলেট বিতরণ ও জুম্মা নামাজ আদায়ের পর দোয়া মাহফিল শেষে অসহায়দের মাঝে নগদ অর্ধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৫ আগষ্ট) দুপুরে শ্রীনগর বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও শ্রীনগর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের পর দোয়া মাহফিল শেষে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বিপ্লব হোসেন নাঈম, যুবনেতা বাবু, স্বেচ্ছাসেবক দলনেতা হৃদয় মোড়ল, রিজু শেখ,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল,ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *