এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে দক্ষিণ পাইকসা মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিনপাইকসা গ্রামবাসীর আয়োজনে এ ফুটবল খেলার উদ্ধোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বিপ্লব হোসেন নাঈম, যুবনেতা বাবু, স্বেচ্ছাসেবক দলনেতা হৃদয় মোড়ল, রিজু শেখ,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল,ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
