দোহারে হাজী মরহুম মুর্শেদ বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হোসেন অন্তর/আব্দুর রাহিম :  ঢাকার দোহার উপজেলায় হাজী মরহুম মুর্শেদ বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  শুক্রবার বিকেলে কাজীর চর যুব সংঘের আয়োজনে স্থানীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম বেপারী।
প্রধান অতিথি আব্দুল করিম বেপারী, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
ফুটবল খেলাটি উদ্বোধন করেন, দোহার পৌরসভা কৃষকদলের সভাপতি ফারুক পত্তন্দার। দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নানের সভাপতি ও বাহলুল বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম, দোহার উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল আওয়াল, যুবদল নেতা শুভ মুন্সি, সার্বিক সহযোগিতায় মো. সবুজ, জাহিদুল বেপারী, জামাল বেপারী সাব্বির প্রমানিক, রিফাত খালাসী আরও অনেকে। ধারাভাষ্যকার ছিলেন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের প্রভাষক চন্দন সূত্রধর।
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় দোহার ইউথ স্পোটিং ক্লাব ও দোহার সাউথ স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন লালদল সাউথ স্পোর্টিং ক্লাব।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টেলিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *