লস্করপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এবাদত (৩৫) নামে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ভাগিনা আপনের গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে এবাদত মোটর সাইকেল যোগে হাসাড়া থেকে নিজ বাড়ীর সামনে এসে দাড়ানোর সাথে সাথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মৃত সাত্তার শেখের ছেলে কাইয়ুম শেখ(৬০), নঈম শেখ ৫৫), তৈয়ব শেখের ছেলে উৎসব (২৪), কাইয়ুম শেখের ছেলে শাওন (৩৭),আব্দুল বারেকের ছেলে মহসিন (৪৫) ও দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার জমির আলীর ছেলে টিটু(৩৫) ও তুষার (২৫) গণ হাতে লাঠি,লোহার পাইপ,সুইচগিয়ার নিয়ে কাইয়ুম শেখের হুকুমে এবাদতের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। মোটর সাইকেল পিটিয়ে ভাংচুর করে। একপর্যায়ে এবাদতের গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে তাকে হত্যার উদ্দেশ্য পাশে পুকুরে ফেলে দিয়ে চলে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সী মেডিকেল অফিসার জানান, ভিকটিমের আঘাত গুরুত্বর তার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *