পশ্চিম কেয়টখালী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম কেয়টখালী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলার পশ্চিম কেয়টখালী চন্দ্রবাড়ী খেলার মাঠে এলাকার যুব সমাজের আয়োজনে পশ্চিম কেয়ট রাইজিং স্টার ও লিটল জায়ান্সের মধ্যকারের ফাইনাল
ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রবাসী ও সমাজসেবক আলমগীর খালাসীর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম।
খেলার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফুল ইসলাম অভি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজাহার হোসেন,মামুন হোসেন,আঃ রশিদ,মোঃ সিরাজ মোড়ল, মগদম মেম্বার,ইদ্রিস খালাসী,দেলোয়ার শেখ, নুর জামাল, যুবদল নেতা নাঈম লস্কর,
আমিন রুবেল,শাহাদাৎ হোসেন জেমস মিঠু খান,রিংকু,মুরাদ খান,সিয়ামসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *