কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা ৬ লক্ষ টাকা

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কড়েরগাও এলাকায় সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি সীসা কারখানার মালিক কে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ানের নেতৃত্বে সোমবার রাত ২টায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আবিদ হাসান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সদস্যগণ।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কড়েরগাঁও এলাকায় তিনটি অবৈধভাবে গড়ে ওঠা সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা অনুযায়ী তিনটি সীসা কারখানার মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে ওই জরিমানার টাকা আদায় করা হয়। কেরানীগঞ্জের কোথাও কোন অবৈধ কারখানা চলতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *