কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত

মো. আব্দুল গনি, কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম জমিদার এর সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপূন রায় চৌধুরী। তার বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বিএনপিকে কেমন দেখতে চান তার জন্যই এই কর্মীসভা। আপনাদের উপযুক্ত কথা গুলো, আমরা ঊর্ধ্বতন নেতাদের কাছে পৌছে দিবো। বাংলাদেশকে স্বনির্ভর করতে এক অনান্য উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি একটি আদর্শ দলে পরিণত হবে। তাই আপনাদের সবাইকে দলের আদর্শ মেনে নিয়ে দলকে সহযোগিতা করতে হবে। আগামী নির্বাচনে ঢাকা -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা ডা. মোশাররফ হোসেন, এ্যাডভোকেট আক্তার, নূরুজ্জামান, আব্দুর রহমান, জুয়েল মোল্লাহ, বিএনপির তরুণ নেতা মো. রায়হান মিয়া। কর্মীসভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মুক্তার হোসেন, সেলিম মোল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *