মো.কামাল হোসেন : দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পাড়ার আইএবি মিলনায়তনে এ মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.শাহিন আহমদের সঞ্চালনায় মজলিসে শূরা অধিবেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি হাফেজ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সিনিয়র সহ সভাপতি মো.হানিফ মিয়া, সহ সভাপতি সুলতান আহমদ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা, থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। মজলিসে শূরা অধিবেশন হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম কে সভাপতি মো.আব্দুল মালেক কে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
