শ্রীনগরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুই দোকানীকে জরিমানা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন, পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *