কেরানীগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

 কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী নয়ন হত্যার দায়ে স্ত্রী শারমিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার  দুপুরে র‌্যাব-১০ এর  সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার মান্দাইল মর্জিনা পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিন কেরাণীগঞ্জে স্বামী নয়নের খুনের ঘটনায় জড়িত দ্বিতীয় স্ত্রী পলাতক প্রধান আসামী শারমিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার ২৩ অক্টোবর সকালে পারিবারিক কলহের জেরে নয়নের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নয়ন গুরুতর আহত হন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *