টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে  দেয়ালিকা অংকন

এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে  দেয়ালিকা অংকন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা প্রবেশ মুখ দেয়াল গুলোতে আন্দোলনে শহীদদের ছবি, শহীদ হওয়ার আগে তাদের মুখের ভাষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, অধম্য বাংলাদেশ লিখনি তুলে ধরা হয়।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং,যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা।

নুসরাত জাহান মিশু নামের শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনকে যাতে মানুষ স্বরণ রাখতে পারে এবং শহীদদেরকে স্বরন রাখতেই আমাদের এই কার্যক্রম। এদিকে ছাত্রদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *