কেরানীগঞ্জের রাস্তাঘাট পরিষ্কার করছেন মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : এবার গ্রাম-গঞ্জের রাস্তা ঘাট পরিস্কারে নেমেছেন শ্রীনগরের শিক্ষার্থীরা। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে প্রায় দশ কিলোমিটার রাস্তা পরিস্কার করেছে ৬০ জনের এক শিক্ষার্থীর দল। আজ রোববার সকালে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া, মহরী পট্টি, খেজুর বাগ,পারগেন্ডারিয়া, বালুচর, মিরের বাগ এলাকায় ঝাড়ু, বেলচা, ঝুড়ি ব্যবহার করে এক ক্লিন ও আর্দশ গ্রাম গ্রামবাসিকে উপহার দেন শিক্ষার্থীরা। এসময় গ্রামবাসীকে নিদিষ্ট স্থানে ময়লা আর্বজনা ফেলার অনুরুধ জানান তারা ।

ক্লিন রাস্তা কাজে অংশ নেওয়া মুন্সিগঞ্জ থেকে আসা শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান রিফাত জানান, গত তিন দিন ধরে কেরাণীগঞ্জের বিভিন্ন রাস্তা ঘাট তারা পরিস্কার ও পরিবর্তন করেছেন। তার সাথে সাথে রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। রাস্তার পাশে ওয়ালে আন্দোলনের বিভিন্ন খন্ড চিত্র আলপনা করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত সামনের এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *