এমএ কাইয়ুম মাইজভান্ডারী: (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সদরে বুধবার হিটস্ট্রোকে ২ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে ওমর আলীকে এবং বেলা সাড়ে ১১ টার দিকে আব্দুল বাতেন মাঝিকে হাসপাতালে আনা হয়। তাদের দুইজনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ওমর আলী চরকিশোরগঞ্জের বাবু রারি হাজারীর ছেলে এবং আব্দুল বাতেন মাঝি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ওমর আলী মাঠে কাজ করছিলেন যখন তিনি অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি বাজার এলাকায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিটস্ট্রোকের উপসর্গ ছিল।”
তিনি আরও বলেন, “এছাড়া আরও চারজনকে হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।”
