সিংগাইরে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সিলিন্ডার গ্যাস বিক্রির বিস্ফোরক লাইসেন্স নবায়ন ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় সিংগাইর বাজারের মিলিনিয়াম টেড্রার্সের স্বত্বাধিকারী  মো.সাখাওয়াৎ হোসেন সেলিম (৪৭)কে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আব্দুল কাইয়ূম খান ।

রবিবার(১০ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার চর আজিমপুর নামকস্থানে মিলিনিয়াম টেড্রার্স-১ ও ২ এর গোডাউনে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো.শাখাওয়াৎ হোসেন সেলিম ঐ এলাকায় মো.পরান মোল্লার ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী সেলিম হোসেন দীর্ঘদিন যাবৎ বিস্ফোরক লাইসেন্স নবায়ন ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না করে গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

বিষয়টি প্রশাসনের নজরে এলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান রবিবার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর(৫২) ধারায় ৪ লক্ষ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়। এসময় উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইসতিয়াক আহমেদ ও সিংগাইর থানার উপ-সহকারি পরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *