শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পত্তিতে বেড়া নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নালিশী সম্পত্তিতে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর রাঢ়ীখাল এলাকায় নালিশী সম্পত্তিতে বেড়া নির্মাণের অভিযোগ উঠে ঐ এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে শেখ ফুয়াদ গংয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে শেখ রবিউল ইসলাম বাদী হয়ে শেখ ফুয়াদ গংয়ের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাঢ়ীখাল মৌজার আরএস ৩১৭০ দাগে পৌণে ২শতাংশ, ৩১৭১ দাগে ৬ শতাংশ ও ৩৩৪৭ দাগে ৯ শতাংশ সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক শেখ রবিউল ইসলামসহ তার ওয়ারিশগণ। একই দাগে সম্পত্তি ক্রয় সুত্রে শেখ নজরুল ইসলামসহ তার স্ত্রী মনিরা হাসান ও ছেলে শেখ ফুয়াদ মালিক হয়ে তার লোকজন নিয়ে ভুক্তিভোগী রবিউল ইসলাম এর সম্পত্তিসহ পুরো সম্পত্তি দখলের চেষ্টা করেন আসছে শেখ ফুয়াদগং। পরবর্তীতে নালিশী সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৬৭/১৯ দায়ের করা হয়। মামলার পর বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায়ের নিদের্শ প্রদান করেন। ঘটনার দিন রোববার শেখ ফুয়াদগং তার লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নালিশী সম্পত্তিসহ বিলের যাতায়াতের রাস্তায় বেড়া নির্মান কাজ শুরু করেন। এতে রবিউল বাধা নিষেধ করলে তাকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে বেড়া নির্মান কাজ অব্যাহত রাখেন শেখ ফুয়াদগং।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেড়া নির্মানের ব্যাপারে শেখ ফুয়াদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা শেখ নজরুল ইসলাম বাদী হয়ে নালিশী সম্পত্তির চৌহদ্দি উল্লেখ দেওয়ানী মোকদ্দমা নং-২৬৭/১৯ দায়ের করেন। আমরা নালিশী সম্পত্তি রেখে বাকী সম্পত্তিতে কাজ করছি।

শ্রীনগর থানার ডিউটি অফিসার উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *