সিংগাইরে সরকারি কর্মকর্তার সাথে সংলাপ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:”লোকমোর্চা”ন্যায্য সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক পূঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা) প্রকল্পে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে লোকমোর্চার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার মধ্য সিংগাইর লোকমোর্চার হলরুমে উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় লোকমোর্চা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি মো. হাবিবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম বক্তব্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমাজসেবা অফিসের সেবামূলক কার্যক্রম সম্পর্ক তুলে ধরেন তিনি। এ সময় আরোও বক্তব্য রাখেন,উপজেলা লোকমোর্চার উপদেষ্টা অলক সাহা,সাবেক,প্রভাষক সিংগাইর সরকারি কলেজ বেনী মাধপ সরকার,মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খাঁন,মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান খাঁন,মো.রমিজউদ্দিন,মো.হেলাল উদ্দিন,মহসিন আলী,পারভীন আক্তার ও সাংবাদিক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *