লতা মন্ডল- সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনধি ঃ মুন্সিগঞ্জ সিরাজদিখানে আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গনে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে, মুন্সিগঞ্জ জেলার সুনাম ধন্য জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেনর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল আলম তানভীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা এডি এম সিলু রায়, সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা ফারজানা,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান রিফাত,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য হেলেনা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ
এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, সিরাজদিখান উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলীসহ সিরাজদিখান উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
