কেরানীগঞ্জে ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৭বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হানিফ কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ আজ শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোহাম্মদ হানিফ ওরফে টেক্কা কে গ্রেফতার করা হয়। হানিফ ২টি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার পিতার নাম মোহাম্মদ আক্কাস আলী। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া আদর্শনগর এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক ১টি মামলায় ৫ বছর ও অপর ১টি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত। সাজার বিষয়টি জানার পর থেকে সে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসমিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *