লতা মন্ডল -সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকাল ৪ টায় সিরাজদিখান সমবায় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ করেন।
আলোচনাসভা ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ ওমর বেলীমের সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন হাসান ঢ়ালী, শেখ বাবুল, আলী হোসেন মোল্লা, শরিফ প্রধান, মনিরুল জামান নীরব এ ছাড়া মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং আলোচনাসভায় উপস্থিত ছিলেন যুব সংহতি ও ছাত্র সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ । শত শত মুসুল্লিগন দোয়া মাহফিলে অংশগ্রহণ করে পবিত্র জুম্মার দিনে পল্লীবন্ধু এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
