আব্দুর রহিম: ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) বিকাল ৪ টার দিকে জয়পাড়া ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ের হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য. মো: জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা: বোরহান উদ্দিন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নবী হোসেন, পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম চোকদার, জয়পাড়া ক্লিনিকের চেয়ারম্যান শফিক তালুকদার, রফিক তালুকদার তালুকদার,কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি মানিক মাহমুদসহ আরো অনেকে।
