মো. নাজমুল হোসেন: স্বাধীনতার ৫০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিন আমাকে ঢাকা জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। গত ৫ বছরে ঢাকা জেলায় যে উন্নয়ন হয়েছে বিগত দিনে তা কখনোই হয়নি। নিজেকে দূর্নীতির উর্ধ্বে রেখে ঢাকা জেলাকে উন্নয়নের আলোকবর্তিকা বানিয়েছি বলে দাবি করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান। শনিবার দুপুরে ঢাকার দোহারে জেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত প্রেসক্লাবের ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ ব্লাকআউট করে আমাদের মেরে ফেলা হবে। তাই যে কোন মূল্যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
মো. মাহবুবুর রহমান বলেন, আমি কখনো নৌকার বাইরে নির্বাচন করিনি। নৌকা মানেই দেশের উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়ন করার সুযোগ দিয়েছেন, তাই জেলা পরিষদের উন্নয়ন মানুষের ধারে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি পায়ে হেটে প্রতিটি এলাকায় গিয়ে জেলা পরিষদের উন্নয়ন করেছি।
এসময় তিনি চলতি বছরই দোহার প্রেসক্লাবকে শীতাতপ নিয়ন্ত্রিত আরেকটি ভবন নির্মাণের আশ^াস দেন। বক্তব্য শেষে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম সবুজ খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, অলি আহমেদ, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশীদ, এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা শেখ শাহবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, মোশাররফ হোসেন, মো. রাজীব শরীফ, সাংবাদিক মো. জুবায়ের আহম্মেদ, সুজন হোসেন, মো. কামাল হোসেন, নাজনীন শিকদার, সাইফুল ইসলাম, তানজীম ইসলাম, মহিউল ইসলাম পলাশ, শরীফ হাসান, আল-আমিন হোসেন, মাকসুমুল মুকিম,নাজমুল হোসেন, , আব্দুর রহিমসহ দোহার প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
