দোহারে আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাইন্ডেশনের উদ্যোগে দুস্থ্য অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাইন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পাড়া সিটি সেন্টার এন্ড নূরুল ইসলাম টাওয়ারে আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাইন্ডেশনের চেয়ারম্যান আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নূরুল ইসলামের নিজস্ব অর্থায়নে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন কাজী, পৌরসভা আওয়ামীলীগের সদস্য শওকত আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ কাজী, মনির হোসেন, শহিদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার পরিচালক শেখ সেলিমসহ আরও অনেক।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, তেল, খেজুর, মুড়ি ছোলা, পিয়াজ, আলুসহ বিভিন্ন ইফতার সামগ্রী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। তাঁর মতো অন্যদেরর মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।

আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত। পবিত্র রমজান উপলক্ষে দোহারের বিভিন্ন এলাকায় মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে আব্দুল হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *