দোহারে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান উদ্ধোধন করেন, দোহার পৌরসভা মেয়র মো. আলমাছ উদ্দিন।

উক্ত খেলায় ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ঢাকা জেলা ওয়ারকাস পার্টির সহ-সভাপতি আব্দুল বারেক, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, আমজাদ হোসেন আজাদ,রফিকুল ইসলাম, রহমান মল্লিক, আব্দুল মান্নান, মো. রুবেল মাহমুদ, মো.শাহাজাদা, মুমিন উদ্দিন, আসলাম দেওয়ান,ম্যানেজিং কমিটির সদস্য আশরাফ খান, রবীন্দ্রনাথ, এ.কে কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক বানীউল হুদা, মো. জুয়েল সহ বিদ্যালয়ের অন্যন্য শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *