দোহারের ইকরাশীতে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠানবৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের দক্ষিণ ইকরাশি আব্দুর রব ডিলারের বাড়িতে এ উঠানবৈঠকের অনুষ্ঠিত হয়।
মুয়াজ্জেম হোসেন তালুকদারের সভাপতিত্বে ও আবু কায়সার জুয়েলের উপস্থাপনায় উক্ত উঠানবৈঠকে দক্ষিণ ইকরাশি গ্রামের দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠানবৈঠকে নেমে আসে জনতার ঢল।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী একলাল উদ্দিন আহমেদ গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারাই আমার  শক্তি,আপনারাই আমার সাহস। আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আমি কৃতজ্ঞ এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকায় ভোট চেয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয় দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের রুপকার তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে বিগত দিনে যতটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন ও কাজের মাধ্যমে আপনাদের সেবা দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, নাইম তালুকদার, মো. নাসির তালুকদার, মো. সিরাজুল ইসলাম, মো. সালাম মাদবর, আব্দুল করিম, উসমান গনি, একে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বানিউল হুদা, মো. রাসেল, ডা. আল মামুন (হাফেজ সাহেব), আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, মো. মোবারক হোসেন,শাহবুদ্দিন আহমেদ, আলম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *