সিংগাইর সার্কেলের এএসআইর বিদায় সংর্বধণা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের এএসআই শামচুল আলম এর বিদায় সংর্বধণা দেয়া হয়েছে। এ ব্যতিক্রম আয়োজন করেছেন সিংগাইর সার্কেলের এএসপি মোহা.রেজাউল হক। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) বিকাল ৩ টা দিকে সিংগাইর-ঘোনাপাড়া রোডের সার্কেল অফিসে এ আয়োজন করা হয়। এ সময় সিংগাইর সার্কেলের এএসপি বিদায় বেলা অবসরে যাওয়া শামচুল আলমের পরিবার যে কোন ধরনের সহযোগীতা চাইলে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তার বিদায় মুহূর্তে পুলিশ উপ-পরিদর্শক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন-সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা,হরিরামপুর থানার ওসি মিজানুর রহমান,সাংবাদিক মোহাম্মদ আলী রিপন ও পুলিশের চাকুরি থেকে বিদায় নেয়া এএসআই শামচুল আলম। অনুষ্ঠান শেষে তাকে ও তার পরিবারকে উপহার তুলে দেন এবং ফুলে সজ্জিত গাড়িতে তার বাসায় পৌছে দেওয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিংগাইর সার্কেলের ইন্সপেক্টর মো.সাঈদুল ইসলাম,এসআই ইলিয়াস হোসেন,মো.আরিফুর রহমান,এমরান হোসেন,নুসরাত জাহান,এএসআই সোহরাব হোসেন,সাংবাদিক মুহ.মিজানুর রহমান বাদল ও রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *