নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক এবং ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ। পরে আটককৃত ১০ জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দোহার উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ১০ জেলেকে আটক করে এবং প্রায় ১ লক্ষ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতজেলেদের দোহার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, দোহার নৌ-পুলিশ ও থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
