এলজিএসপি’র অর্থায়নে কেরানীগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : এলজিএসপি-৩ এর অর্থায়নে কেরাণীগঞ্জের নসরুল হামিদ ক্রীড়া ফাউন্ডেশনের খেলোয়ারসহ অন্যান্য খেলোয়াদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কেরাণীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  অ্যাড. জাকির আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে ২০জন পুরুষ ও ২০জন প্রমিলা খেলোয়ারসহ মোট ৪০জন খেলোয়ারের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া, ইউপি সচিব মো. কলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বদিউদ জামান বদি, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির ক্রীড়া শিক্ষক আরিফ সোলায়মান, সদস্য নাসরিন পপি, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সেলিমসহ তেঘরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো, মোজাম্মেলসহ অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে জার্সি, হ্যান্ডবল, টার্গেটবল, গোলপোস্ট ও স্কোরবোর্ডসহ অন্যান্য সব ক্রীড়া সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *