দোহারে গুড নেইবারস বাংলাদেশ এর স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১২টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম গ্রহণ করেন। গুডনেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডা. মো. জসিম উদ্দিন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন- গুডনেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডল, সিডিসি’র সভাপতি একলাল উদ্দিন আহমেদ, হেলথ অফিসার মো. শাহিন আলম, মেডিকেল অফিসার ফাহাদ বিন লতিফ, এডমিন সিনিয়র অফিসার আব্রাহাম বালাসহ ড্রিম স্কুল শিক্ষক, ভলেনটিয়ার, ইন্টার্ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *