দোহারে রাতের আধাঁরে মোবাইল ছিনতাইয়ের ঘটনা, দফারফা করলেন ইউপি সদস্য মো. সারোয়ার মোল্লা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ১০ হাজার টাকায় দফারফা করেন ইউপি সদস্য মো. সারোয়ার মোল্লা।

ভুক্তভোগী রাবেয়া আক্তার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে আগে থেকে উত পেতে থাকা এক যুবক তার হাতের স্যামসাং মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।

এসময় তার আত্মচিৎকারে স্থানীরা ছিনতাইকারীকে আটক করে। পরে জানা যায় ছিনকারীর নাম মো.আলী। রাবেয়া আরও জানান, ঘটনার পরদিন শুক্রবার সারোয়ার মেম্বারের নেতৃত্বে বিচারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা এখনো হাতে পায়নি বলে জানান তিনি। এদিকে প্রশাসন ও ইউপি চেয়ারম্যান কে না জানিয়ে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

রামনামপুর বাজারে উপস্থিত বেশ কয়েকজন জানান, এমন ঘটনা এই এলাকায় প্রথম নয়। ঘটনার বিচার না করে এভাবে ধামাচাপা দেয়া হলে অপরাধীরা আরও সাহস পেয়ে যাবে।

এবিষয়ে ইউপি সদস্য সারোয়ার মোল্লা বলেন,মুঠোফোনে সারোয়ার মোল্লার সাথে কথা বললে তিনি সাংবাদিক দের জানান আমি বিচারে উপস্থিত ছিলাম কিন্তু বিচার কার্যসম্পাদন করিনি। বিচারকার্য সম্পাদন করেছে মিলন  ও চাঁন মিয়া । রাবেয়া যদি আমার নামে কোনো কিছু বলে তাহলে আমি তার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করবো।

এসময় তিনি সাংবাদিকদের বলেন আপনারা নিউজ করে আমার কিছু করতে পারবেন না আপনারা নিউজ করেন সমস্যা নেই।

এবিষয়ে বিলাসপুর  ইউনিয়ন চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লাকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *