নবাবগঞ্জে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ

শাহিনুর রহমান : নবাবগঞ্জ উপজেলার জালালপুর উদয়ন মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা (মিটফোর্ড) হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তাসলিমা খানম।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হাবিবুর রহমান সেন্টু, সদস্য নির্মল সাহা, শিল্পী ইসলাম, তাজনীনা আক্তার নীনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আখতারসহ অভিভাবক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *