শাহিনুর রহমান : নবাবগঞ্জে প্রতিবারের ন্যায় এবারও মার্কেন্টাইল ব্যাংক নবাবগঞ্জ শাখার উদ্যোগে কলাকোপা ইউনিয়নের পিছিয়ে পড়া দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ব্যাংক কার্যালয়ে কম্বল বিতরণের কার্যক্রম করা হয়। এ সময় শতাধীক দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, সমাজ সেবিকা মাধুরী বণিক, সাংবাদিক সাহিদুল হক খান ডাবলু, শাহিনুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ফার্স্ট এভিপি এমএএন শফিউর রহমান ভূঁইয়া ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
