নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার থানা পুলিশের উদ্যোগে করোনার ২য় ধাপ মোকাবেলায় জনগনের মধ্যে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়ছে।
বুধবার (২৪ মার্চ) সকালে ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণের পাশাপাশি জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়।
এসময় দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ওসি (তদন্ত) মাসুদুর রহমানসহ পুলিশ সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
