নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে মেয়ে শিশু (১০) ধর্ষণের অভিযোগে নয়ন মাদবর (১৯) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐ মেয়ে শিশু তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী বলে জানা যায়।বুধবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি এলাকা থেকে ঐ যুবকে গ্রেপ্তার করা হয়। সে উত্তর কিরঞ্চি গ্রামের সোহবার মন্ডলের পালিত ছেলে বলে জানা গেছে।

ঘটনার তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, সোমবার দুপুরে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির ঐ স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এসময় বখাটে নয়ন মাদবর শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে কিরঞ্চি গজারিয়া এলাকার শ্যামল হালদারের ডাঙ্গারপাড়ে ডেরা ঘরের ভিতরে নিয়ে যায়। এক সময় তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করে জানানো হয়।

উপ-পরিদর্শক নাজমুল আলম আরও জানান, অভিযোগ পেয়ে বুধবার দুপুরে পুলিশ নয়নকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। ঐ স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *