কেরানীগঞ্জের চড়াইলে ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ  ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হলো চড়াইলের মরহুম ব্যাক্তিদের স্মরণে ডে-নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আসর। গতকাল শুক্রবার রাতে চড়াইল মাঠে এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভাগনা ভাই বন্ধু একাদশ বনাম গোলজারবাগ সূর্ষ্য সেনা স্পোটিং ক্লাব।

টুর্ণামেন্টে ভাগনা ভাই বন্ধু একাদশকে এগারো রানে পরাজীত করে টুর্ণামেন্টের শেষ হাসি হাসেন গোলজারবাগ সূর্ষ্য সেনা স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫হাজার ও রানার আপ দলকে ১৫হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

এই পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ন গনি, স্থানীয় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ার‌্যান মোহসীন রানা খোকন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন প্রমুখ।

ফাইনাল খেলাটি স্মরণীয় করে রাখতে টুর্ণামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক মো. ইয়ামিন দর্শকদের বসার জন্য মাঠের চার পাশে প্রায় দুই হাজার চেয়ারের ব্যাবস্থা করেন। এছাড়াও ফাইনাল খেলায় তিনি জেনারেটর, আলোকসজ্জা, আতশবাজি ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেন। এই টুর্নামেন্টটি গত ২৮ নভেম্বর ৭০টি টিম নিয়ে শুরু করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *