দোহারে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় শিল্পী আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি ) এ ঘটনা ঘটে। নিহত শিল্পী ঐ এলাকার আরশেদ খলিফার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাস্তা তৈরির উদ্দেশ্যে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর পর কোনো কিছু বুঝে উঠার আগেই তার পরনের কাপড়ে অগুন লেগে তার সারা শরীরে ছড়িয়ে পরে। এসময় তার শরীরের অধিকাংশ আগুনে ঝলসে যায়,পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলার জয়পাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারনা করা হচ্ছে শিল্পীর শরীরে আগুন লাগার পর তার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *