ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার) : ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় দোহার প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে অত্র এলাকার অসহায় ৭০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
এসময় বক্তারা সমাজের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য বিত্তবান ব্যক্তিদের নিকট আহবান জানান এবং এই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শীতবস্ত্র বিতরণের সার্বিক তত্বাবধানে ছিলেন আল ইমরান, মোহাম্মদ শহীদুজ্জামান, ভূঁইয়া, মো. সোবাহান।
এসময় উপস্থিত ছিলেন এস. এম. আহসান, বিল্লাল হোসেন, আলমগীর খালাসী, আঞ্জুমান আরা বিথি, মো. জসিম উদ্দিন, সাইদুর রহমান হিরা প্রমুখ।
