দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত, চালক আটক- সড়ক অবরোধ

ঢাকার দোহার উপজেলায় ইজিবাইকের ধাকায় মো. সাজিদ হোসেন (১১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন রোদেলা এন্টার প্রাইজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজিদ মালিকান্দা গ্রামের মো. সিরাজ চৌকিদারের ছেলে।

আরও দেখুন দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত, চালক আটক- সড়ক অবরোধ

মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পুলিশ- ওসি দোহার

মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত পুলশি কাজ করে যাচ্ছে বলেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকায় ইংরেজি নবর্বষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ ভূমিকা ছিল অপরিসীম।

আরও দেখুন মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পুলিশ- ওসি দোহার

নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

আগামী ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা করা হয়। সভায় জানানো হয়- “চোখের রোগ নিমূর্লে উপজেলায় ৩৪২টি সেন্টারের মাধ্যমে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও দেখুন নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

নবাবগঞ্জে প্রাক্তন ছাত্র সমিতির সভা

ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খোন্দকার আবুল হাশেম। সভায় সমিতির কার্যক্রম আরও বেগবান করতে নতুন সদস্য সংগ্রহসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

আরও দেখুন নবাবগঞ্জে প্রাক্তন ছাত্র সমিতির সভা

নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে কম্বল বিতরণ

প্রধানমন্ত্রীর বেরসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষে ঢাকার নবাবগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা এলাকার সাধারণ মানুষের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়।

আরও দেখুন নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে কম্বল বিতরণ

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলের লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শোয়ার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও দেখুন মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলের লাশ উদ্ধার

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা