মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পুলিশ- ওসি দোহার

নিজস্ব প্রতিবেদক : মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত পুলশি কাজ করে যাচ্ছে বলেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকায় ইংরেজি নবর্বষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ ভূমিকা ছিল অপরিসীম। সকলে মিলে এক সাথে কাজ করে এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানা ওসি তদন্ত আরাফাত হোসেন, পিন্টু চোকদার, সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানি, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, সুলতান মোহাম্মদ আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, জয় চোকদার, শাহরিয়ার অনিকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *