নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেরসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষে ঢাকার নবাবগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা এলাকার সাধারণ মানুষের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, এমপির প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, ঢাকা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা- মুক্তিযোদ্ধা শাহআলম মাস্টার, রেজাউর রহমান রেজা, মো. শাহীন খান, পান্নু মিয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দীন সোহাগ, ছাত্রলীগ নেতা নাহিদুল আলম নাদিম, নাসিরুজ্জামান রাজু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *