নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খোন্দকার আবুল হাশেম। সভায় সমিতির কার্যক্রম আরও বেগবান করতে নতুন সদস্য সংগ্রহসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাজেদ খন্দকার মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. আল-মেরাজ, সাংগঠনিক সম্পাদক মো. সামছুল হক, অর্থ সম্পাদক খন্দকার আবুল আরিফ হিটু, সদস্য মো. আবুল কাসেম, নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।
