২য় সন্তানের বাবা হলেন জনপ্রিয় তারকা সংগীত শিল্পী ‘আতিফ আসলাম ’

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তারকা সংগীত শিল্পী আতিফ আসলামের স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিয়েছেন তাদের দ্বিতীয় পুত্রসন্তান। ইন্সটাগ্রামে পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন আতিফ। সঙ্গে জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সবার দোয়া চাইতেও ভুল করেননি জনপ্রিয় এই শিল্পী। 

গত ২১ ডিসেম্বর আতিফের স্ত্রী সারা জন্ম দেন তাদের দ্বিতীয় পুত্রসন্তানের। এই দম্পতি তাদের পুত্রসন্তানের নাম রেখেছেন ‘আলহামদুলিল্লা’। 

বলিউডে বহু সংখ্যক জনপ্রিয় সংগীতের শিল্পী আতিফ আসলাম। ‘জহর’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ থেকে শুরু করে ‘বদলাপুর’, ‘রুস্তম’ ইত্যাদি সিনেমায় দারুণ জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছেন আতিফ আসলাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *