সিরাজদিখান জমিসংক্রান্ত বিরোধের জেরে হুমকি, থানায় সাধারণ ডায়েরী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি দখল নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী মাহামুদ হাসান (৪৫) থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ড়ায়েরী সূত্রে জানাযায়, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার নিমতলা জনসেবা হাসপাতালের সামনে আলবিনা ফার্মেসীর সামনে দড়িগাঁও এলাকার সাত্তারের ছেলে মামুন (৩৫) দুই সহযোগীসহ মোটরসাইকেলে এসে ভুক্তভোগী মাহামুদ হাসানকে তার জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। জমি না ছাড়লে তাকে ও তার সন্তানদের হত্যা করার হুমকিও দেন তারা।

এসময় ভুক্তভোগী জমির মালিকানার কাগজপত্র দেখালে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে ভুক্তভোগী পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি জিডি নং: ১১৯৩, করা হয়েছে।

ভুক্তভোগী মাহামুদ হাসান বলেন, আমার নিজস্ব ক্রয়কৃত জমিতে আমি ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে মামুন ও তার সহযোগীরা এসে আমাকেসহ আমাকে সন্তানদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি পরিবার নিয়ে ভয়ে আছি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *