আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমীর প্রধান শিক্ষক
শিবেন্দ্র চক্রবর্তীর পদত্যাগের দাবীতে গত ১৯ আগষ্ট সোমবার থেকে শিক্ষার্থীরা লাগাতার বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয় মিলায়তনে, এছাড়া মধ্যপাড়া এলাকার বিভিন্ন রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির ১৬ টি অভিযোগে এনেছে, এখন তাদের একমাত্র দাবী প্রধান শিক্ষকের পদত্যাগ।
প্রধান শিক্ষক শিবেন্দ্র চক্রবর্তীর দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়ে বুধবার সকালেও তারা ক্লাস বর্জন করে আন্দোলন করে।
এ সময় খবর পেয়ে সকাল ১১ টায় বিদ্যালয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ,বিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে জরুরী মতবিনিময় সভা করে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আস্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যান। গত কয়েকদিন ধরেই বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছেন।
তিনি মুঠো ফোনে জানিয়েছেন বিদ্যালয়ের থেকে ছুটি নিয়েছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের ভয়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না, তিনি ১৩-১৪ দিন যাবত বিদ্যালয়ে অনুউপস্থিত রয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন শিক্ষার্থীদের এক মাসের মধ্যে তাদের সব দাবী মেনে নিবো সঠিক তদন্তের মাধ্যমে এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেন
