সিরাজদিখানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মীর সরফত আলী সপু’র পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সভাপতি মনির হোসেন পিন্টু, রাজানগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ মোল্লা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির টুটুল, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম, চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *